ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে জেলের জালে ৩২ কেজির পোকা মাছ, মূল্য হাঁকানো হচ্ছে ৬ লাখ টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উপকূলে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের এক বিশাল পোকা মাছ। ২২(নভেম্বর) শনিবার সকালে দ্বীপের স্থানীয় জেলে গণির জালে আটকা পড়ে মাছটি।

মাছটি জালে উঠতেই এলাকাজুড়ে তৈরি হয় কৌতূহল। আকার ও ওজনের কারণে মুহূর্তেই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন ও পর্যটকরা। সমুদ্রের গভীর পানিতে বাস করা এই ধরনের মাছ সচরাচর জেলে–জালে ধরা পড়ে না বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা।

এদিকে মাছটির জন্য বর্তমানে দাম হাঁকানো হচ্ছে প্রায় ৬ লাখ টাকা। বিরলতা আর বিশাল আকার—দুইয়ের কারণে বাজারে এমন উচ্চদর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

মাছটিকে ঘিরে দ্বীপজুড়ে চলছে আলোচনা; অনেকে আবার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন।

এরই মধ্যে কয়েকজন পাইকার মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। দাম ঠিক হলে যেকোনো সময় বিক্রি হতে পারে বলেও জেলের পরিবার জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

সেন্টমার্টিনে জেলের জালে ৩২ কেজির পোকা মাছ, মূল্য হাঁকানো হচ্ছে ৬ লাখ টাকা

আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫