সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১তলা ভবনের ৩য় তলার কাজের উদ্বোধন করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েমের সভাপতিত্বে প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ ইউনুচ উক্ত কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আকছেদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুহিত, ম্যানেজিং কমিটির সদস্য সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক মীর জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ মাহবুর রহমান, মোঃ আবু হাসান, ঠিকাদার আব্দুর রাজ্জাক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ আব্দুস সাত্তার।
সংবাদ শিরোনাম ::
নলতা মাধ্যমিক বিদ্যালয় ভবনের ৩য় তলা কাজের উদ্বোধন
-
মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা - আপডেট সময় : ০৮:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ১৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















