ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে বিজিবি–র‍্যাবের অভিযানে লাখ ইয়াবাসহ হোসেন আহমেদ আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার : টেকনাফের কচ্ছপিয়া ঘাটে গভীর সাগরপথে আসা মাদকের বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র‍্যাব-১৫ এর যৌথ দল। রবিবার ভোররাতের সাঁড়াশি অভিযানে ১ লাখ ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও দুই পাচারকারী নৌযান নিয়ে সাগরে পালিয়ে যায়।

বিজিবি জানায়, ভোর ৪টা ৩০ মিনিটে গভীর সাগরে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি নজরে আসে। প্রযুক্তি ব্যবহার করে পরিস্থিতি শনাক্ত করে বিজিবি ও র‍্যাব সদস্যরা কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেন। পরে নৌযানটি কচ্ছপিয়া ঘাটে পৌঁছালে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর শুরু করে। যৌথ বাহিনী ঘিরে ফেললে এক পাচারকারী ১ লাখ ইয়াবাসহ ধরা পড়ে।

গ্রেপ্তার ব্যক্তি হোসেন আহমেদ (৩৫), উত্তর লম্বরি এলাকার বাসিন্দা। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মায়ানমারের সরবরাহকারীদের কাছ থেকে মাদক এনে বাংলাদেশে পাচারের কথা স্বীকার করেছেন। তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

অভিযান প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

টেকনাফে বিজিবি–র‍্যাবের অভিযানে লাখ ইয়াবাসহ হোসেন আহমেদ আটক

আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫