ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভুল পথে ছিলাম -বলে শিবিরের সাবেক নেতার ছাত্রদলে যোগদান, সাথে অর্ধশতাধিক সমর্থক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন রুবেল অর্ধশতাধিক কর্মী ও সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। ২৩ নভেম্বর সন্ধ্যায় তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান সম্পাদক ও জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিবির নেতাদের এই সিদ্ধান্ত শুভ বুদ্ধির প্রকাশ এবং তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। রুবেল জানান, জামায়াত ও শিবিরের কিছু প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণে তিনি সংগঠন থেকে সরে এসেছেন এবং যোগদানের পর হুমকির মুখে পড়ছেন।

রুবেল তার দীর্ঘ সংগঠনিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ভুল পথে ছিলেন এবং বিভিন্ন মামলা-হামলার মুখোমুখি হয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীকে বিজয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং অন্যদেরও ছাত্রদলে যোগদানের আহ্বান জানান। বর্তমানে তিনি চট্টগ্রামের আইবি-তে অধ্যয়ন করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

ভুল পথে ছিলাম -বলে শিবিরের সাবেক নেতার ছাত্রদলে যোগদান, সাথে অর্ধশতাধিক সমর্থক

আপডেট সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫