(কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী (২৪ নভেম্বর) সোমবার বিকাল ৪ টায় কালীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন তারালি রোড হইতে হাজার হাজার মোটরসাইকেল শোডাউন নিয়ে আমিয়ান, তারালি বাজার, জাফরপুর, তেতুলিয়া বাজার, বরেয়া বাজার,উজিরপুর বাজার হয়ে তারালি হাটখোলা এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।উক্ত পথ সভা অনুষ্ঠান বাংলাদেশ জামায়াতে ইসলামী তারালি ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সূরা ও কর্ম পরিষদ সদস্য, সাবেক জেলা আমির, সাতক্ষীরা ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মোহাদ্দিস মাওলানা রবিউল বাসার, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাওলানা আজিজুর রহমান,শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী,উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য আবু ইসলাম,কালিগঞ্জ উপজেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা লিয়াকাত আলী,৬ নং নলতা ইউনিয়ন আমির মাস্টার আকবর আলী,আশাশুনি উপজেলা সাবেক আমির শোভনালি ইউনিয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বাক্কার সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, প্রধান অতিথি বলেন- দাঁড়িপাল্লা জনগণের প্রতীক,ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক, আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামাতের সহ- সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম,উপজেলা জামাতের বাইতুল বাসেক্রেটারি ওই সমস্ত অধ্যক্ষ আবু রাসেল আসকারী,নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার আকবর আলী, শাহ সিদ্দিক,তাছুম বিল্লাহ,প্রভাষক মামুন বিল্লাহ, সাংবাদিকবৃন্দ, তারালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জের তারালী জামায়াতে ইসলামীর নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ২০৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















