ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাফ নদীতে বিজিবির টানা অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও সীমান্ত ঘেঁষা এলাকাজুড়ে আন্তঃসীমান্ত অপরাধ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। টানা ১৪৪ ঘণ্টায় ছয়টি বিশেষ অভিযানে ব্যাটালিয়নটি উদ্ধার করেছে ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা এবং গ্রেপ্তার করেছে ১০ জনকে।

বিজিবি জানায়, ২৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিতে নাফ নদী হয়ে দুইজনকে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যায় বিজিবির নৌ-টহল দল। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি পলিথিন প্যাকেট নদীতে ভাসিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ওই প্যাকেট থেকে অভিনব পদ্ধতিতে মোড়ানো ৫৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এরপর ২৪ নভেম্বর গভীর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির কৌশলগত দলগুলো মোতায়েন করা হয়। ভোরে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদীর গভীর অংশে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে টহল দল নৌকাটি ঘিরে ফেলে। তল্লাশিতে উদ্ধার হয় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। এতে একজনকে আটক করা সম্ভব হলেও নৌকায় থাকা আরও তিন পাচারকারী সাঁতরে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি টেকনাফ অঞ্চলে সব ধরনের অপরাধ দমনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। মাদক ও মানবপাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ২ বিজিবি অটল।”

আটক ব্যক্তি—মো. হাকিম আলী (৫৪), মংডুর মাংগালা এলাকার বাসিন্দা। পলাতকদের মধ্যে রয়েছেন মো. জালাল ওরফে লাল জালাল (২৫) এবং আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তি। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

নাফ নদীতে বিজিবির টানা অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১২:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫