ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে সাগরপথে পাচার প্রস্তুতিকালে নারী–শিশুসহ ২৮ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় পাচারকারীরা বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করেছে। সেই তথ্য অনুযায়ী সোমবার রাত ১টায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে ২৮ জনকে উদ্ধার করে।উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবন আর উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল।অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

টেকনাফে সাগরপথে পাচার প্রস্তুতিকালে নারী–শিশুসহ ২৮ জন উদ্ধার

আপডেট সময় : ০৯:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫