(কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা,হাজার হাজার মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ নভেম্বর)সকাল ১১টায় হলদিপোতায় হাজার হাজার মহিলাদের উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয় ও
বিকাল ৩ টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া থেকে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের হলদিপোতা,খেজুরডাঙ্গা,গাবতলা,কাটাখালী,বৈরমপুর,তেতুলিয়া বাজার,টেকারামচন্দ্রপুর,বলাবুনিয়া,শাহনগর,সড়ক প্রদক্ষিন করে যদুয়ারডাঙ্গা গিয়ে শেষ হয়। শোডাউনটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ,হিন্দু-মুসলিম দাঁড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। এ সময় পুরো এলাকাটি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিকাল ৪ টায় যদুয়ারডাঙ্গা বাজারে নির্বাচনী পথসভায় ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দার ও সহ সেক্রেটারী সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম ছেঁড়া জেলার শাখার সাবেক আমির ,কেন্দ্রীয় শুরা সদস্য ৩ আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি বলেন বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তাই ন্যায় ও ইনসাফের প্রতিক দাড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র গঠনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান। অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার,উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন,প্রভাষক দীপ্রক কুমার মন্ডল,মোঃ রবিউল ইসলাম, প্রমুখ।
প্রতিনিধির নাম 



















