ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু,পরিবারে চলছে শোকের মাতম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে চাষের জমিতে পাম্প দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম সুব্রত রায় (২৪)। তিনি উপজেলার বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে। বুধবার সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই র্দূঘটনাটি ঘটে।

স্থানীয় ও নিহতের ভাই সুমন রায় জানান, বুধবার ভোরে কৃষক সুব্রত রায় তার গ্রামের পাশের একটি হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেওয়ার জন্য যান। এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন। ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে জমিনে লুঠিয়ে পড়েন।

গুরুতর আহত সুব্রত রায়ের চিৎকার শুনে আশেপাশের জমিতে থাকা লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

এ ব্যাপারে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্ত হাসপাতালে নিয়ে আসার পূর্বেই এই কৃষক মারা যান বলে তিনি দাবি করেন।

এদিকে ছেলেকে হারানোর ব্যাথা সইতে না পেরে নিহত সুব্রত রায়ের পরিবার ও বাহাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু,পরিবারে চলছে শোকের মাতম

আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫