ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোলে হাজি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে খাবারের মান ও পরিমাণ নিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বাজারের ছোট আঁচড়া মোড়ে অবস্থিত ‘হাজি বিরিয়ানি হাউজ’–এর খাবারের মান ও পরিমাণ নিয়ে গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি মানহীন খাবার পরিবেশন করছে এবং অর্ডারের তুলনায় কম খাবার দিয়ে টাকা বেশি নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

একাধিক ক্রেতা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে হাজি বিরিয়ানি হাউজের খাবারের স্বাদ ও গুণগত মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে—ফুড প্যাকেটে উল্লেখিত পরিমাণের চেয়ে কম খাবার দেওয়া হচ্ছে, যা অনেকেই প্রতারণা হিসেবে দেখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,প্যাকেট খুলে দেখি ভাত ও মাংসের পরিমাণ উল্লেখিত পরিমাণের চেয়ে অনেক কম। মানসম্মানের কথা চিন্তা করে অভিযোগ জানাতেও পারিনি।

অপর আরেক গ্রাহক জানান, আগে মান ভালো ছিল কিন্তু এখন মান কমে গেছে। দাম ঠিক রাখলেও খাবারের পরিমাণ কমে গেছে, যা হতাশাজনক। উল্লেখিত বিষয়টির সমাধান হওয়া জরুরি। পাশাপাশি প্রতিষ্ঠানটি দিনে দিনে স্যঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে যা থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে বলে মনে করেন ভোক্তারা।

বিষয়টি নিয়ে গুঞ্জন উঠলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে গ্রাহক ঠকিয়ে প্রতিষ্ঠানটি দিনে দিনে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে।

এ বিষয়ে হাজি বিরিয়ানি হাউজের প্রোপাইটর আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি খাবারের মান ও পরিমাণে কম দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে খাবারে ফুড কালার মেশানোর বিষয়টি ভোক্তার ঘাড়ে চাপিয়ে স্বীকারোক্তি দেন। তিনি বলেন ক্রেতাদের কথা মতো খাবারে ফুড কালার মেশানো হয়। এখন প্রশ্ন হলো এমন কোন মানুষ আছে যারা জেনেশুনে কালার ফুডের মতো বিষাদ ফুড খেতে চাই।

শার্শা উপজেলা ভোক্তা অধিকার কর্মকর্তা রাশেদা খাতুন বলেন, খাবারের মান, নিরাপত্তা ও পরিমাণে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছে অভিযোগ জানানো উচিত। বিষয়টি নিয়ে তদারকি করা হবে। সঠিক তদারকি করলে এ ধরনের অভিযোগ কমে আসবে। তবে এর আগেও হাজি বিরিয়ানি হাউজে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সতর্ক করেছি। এমন চলতে থাকলে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গ্রাহকদের অভিযোগের কারণে বিষয়টি দীর্ঘদিন পরে আলোচনায় এসেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান ভুক্তভোগীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

বেনাপোলে হাজি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে খাবারের মান ও পরিমাণ নিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫