ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নয়া এসপি হলেন যশোরের সৈয়দ রফিকুল ইসলাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: সৈয়দ রফিকুল ইসলাম যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন । বর্তমানে তিনি জামালপুরের এসপি হিসেবে কর্মরত আছেন।যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে।

বুধবার (২৬ নভেম্বর) দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই সব জেলার এসপি বদলির প্রক্রিয়া হিসেবে লটারি আয়োজন করা হয়েছিল। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ অনুষ্ঠিত ওই লটারিতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

লটারি অনুষ্ঠান শেষে তিনি জানান, লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপি সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি সরকারের পক্ষ থেকে।

এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলা পুলিশের এসপি ও সংশ্লিষ্ট ওসিদের লটারির ভিত্তিতে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে ফল প্রকাশের পর আরও ১৫ দিন পর্যন্ত ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া স্থানান্তর করা যায় না। এই বিধান ডিআইজি পর্যন্ত পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

ইসি তফসিল ঘোষণার পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি পাঠায়। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

নয়া এসপি হলেন যশোরের সৈয়দ রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৪:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫