ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে চোলাই মদসহ আতাউল্লাহ গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার টেকনাফে মাদক পাচারের আরেকটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

২৮ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় নিয়মিত তল্লাশির সময় বিজিবি সদস্যরা টেকনাফগামী একটি যানবাহন থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে নেমে পাহাড়ের দিকে ছুটে যেতে দেখেন। এরই মধ্যে গোয়েন্দা তথ্যও ছিল—দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ ব্যবহার করে মাদক পাচার হবে।

তথ্য পাওয়ার পর ২ বিজিবি অধিনায়কের নির্দেশে চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। রাত ৭.২০ মিনিটে ওই ব্যক্তি অন্ধকারের সুযোগে এক সহযোগীকে নিয়ে পাহাড়ের ঢাল ও সীমান্ত রেঁস্তোরার পেছন দিয়ে মাদক পাচারের চেষ্টা করলে বিজিবি কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। এতে একজনকে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়। তবে পালিয়ে যায় অপর সহযোগী।

ধৃত ব্যক্তির পরিচয়: মোঃ আতাউল্লাহ (২২), পিতা—সালেহ আহমেদ, গ্রাম—দমদমিয়া ৯নং ওয়ার্ড, পোস্ট—রঙ্গীখালী, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজার।

এ বিষয়ে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। জব্দ মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে চোলাই মদসহ আতাউল্লাহ গ্রেফতার

আপডেট সময় : ১২:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫