ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সাবু-গফুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় পেয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুর।

শুক্রবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফ পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্ত্তজা ছোট ১৫৪ ভোট ও অপর প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট। সহ-সভাপতি পদে ৩৫৭ ভোট গোলাম মোস্তফা ও বাসু দেব বিশ্বাস ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে সেলিম রেজা, ২৯৪ ভোট পেয়ে রিনা আখতার মিলি, গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে কামরুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন । এছাড়া কার্যকরী সদস্য পদে রেহেনা পারভীন ৩৫৫, মুন্সি মোঃ মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মওলুদা পারভীন ৩১৮, আজাহারুল ইসলাম ২৬০, শফিকুল ইসলাম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোটগণনা শুরু হয়। ভোটগণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সাবু-গফুর

আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫