ফরহাদ রহমান,কক্সবাজার :টেকনাফের হ্নীলা ইউনিয়নের সামাজিক সংগঠন মৌলভীবাজার একতার বন্ধন আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে তাদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গতকাল ২৮ নভেম্বর সারাদিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা, আলোচনা সভা, সামাজিক কর্মসূচি ও ওয়াজ মাহফিলের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
দিনটি শুরু হয় সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর ধারাবাহিক আলোচনা, সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, সাফল্য পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ।অনুষ্ঠান পরিচালনা করেন—সংগঠনের সভাপতি শফিক আহমদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।
এক বিশেষ দৃশ্য ছিল—সংগঠনের সকল সদস্য একই ধরনের জার্সি পরিধান করে অনুষ্ঠানস্থলে অংশগ্রহণ। এতে শুধু শৃঙ্খলা নয়, বরং একতার শক্তিশালী বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।
জুমার নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে দ্বিতীয় পর্বে অতিথিদের বক্তব্য ও সংগঠনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন বেলাল উদ্দিন মেম্বার, ২নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন– মাওলানা গিয়াসউদ্দিন নিজামী, সভাপতি, গভর্নিং বডি, জমিরিয়া আলিম মাদ্রাসা – জামাল হোসাইন বি.এ, উপদেষ্টা, মৌলভীবাজার একতার বন্ধন – ইব্রাহিম মাহমুদ, সভাপতি, গভর্নিং বডি, নাইক্যংখালী উচ্চ বিদ্যালয়
আসরের নামাজের পর কেক কেটে অনুষ্ঠিত হয় মূল বর্ষপূর্তি উদযাপন।
মাগরিবের নামাজ শেষে তৃতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। প্রধান বক্তা ছিলেন—মাওলানা মিনহাজুল আবেদীন আল কাদেরী, খতিব, বিবির পাড় জামে মসজিদ, কর্ণফুলি, চট্টগ্রাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—মাওলানা তারেক মনোয়ার, খতিব, আত্তাকওয়া জামে মসজিদ, রোজার ঘোনা।
প্রতিনিধির নাম 



















