ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু নীলফামারীতে স্ত্রীর প্রেমিক সন্দেহে শ্রমিকদল নেতাকে পুলিশে দিলেন স্বামী এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা সেলিম জাহাঙ্গীর গ্রেপ্তার, সাবেক চেয়ারম্যানও আটক নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের ধামরাইয়ে তিন বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক

ধামরাইয়ে তিন বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে তিনটি বাড়ির দরজার সামনে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা ব্রয়লার মুরগি রেখে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, মোসলেহ উদ্দিন, ওয়াহিদ ভূঁইয়া রিপন ও সেন্টু মিয়ার বাড়ির সামনে এসব জিনিস রাখা হয়। এর আগে একই এলাকায় সোহরাব হোসেন সাগরের বাড়ির সামনে একই ধরনের ঘটনা ঘটেছিল। ভুক্তভোগীরা ধারণা করছেন, পূর্বশত্রুতার কারণে এসব রাখা হয়েছে।

মোসলেহ উদ্দিন বলেন, গত মাসের ২০ তারিখে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবং সে সময় হুমকিও দেওয়া হয়েছিল। তিনি থানায় অভিযোগ করেছেন, তবে তেমন সহযোগিতা পাননি। সেন্টু মিয়া জানান, তার বাড়ির সামনেও একইভাবে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি রাখা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

ধামরাইয়ে তিন বাড়ির সামনে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে

আপডেট সময় : ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬