ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির হলেন এ আর হাফিজ উল্লাহ টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান: সেনাসদস্য নিহত মিরপুরে পুলিশের ওপর হামলায় আওয়ামী লীগের সাবেক নেতার অনুসারীদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেন তাসকিন মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

কালিগঞ্জে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী গণসংযোগ, পথসভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মামুন বিল্লাহ সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সূরা ও কর্মপরিষদের সদস্য ড. মিজানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রশিদ ঢালী ও সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের টিম সদস্য মো. সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, সেক্রেটারি শহিদুল ঢালীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দিনব্যাপী এই কর্মসূচি সকাল ৭টা থেকে শুরু হয়ে খেজুরতলা সেট বাজার, ফুলতলা সেট বাজার, ভাটা শ্রমিকদের সঙ্গে গণসংযোগ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়, ভদ্রখালীতে মহিলা সমাবেশ, জিরনগাছা মোড়, সোনার বাংলা মোড়, কলিজোগা, পিরোজপুর ও মহৎপুর হাটখোলায় গণসংযোগের মাধ্যমে শেষ হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

কালিগঞ্জে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী গণসংযোগ, পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬