ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লা স্টেডিয়ামে জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল ফতুল্লা থানার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল ফতুল্লা থানার আহ্বায়ক ইউনুছ ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক দেওয়ান শরিফ।

‎ইফতার মাহফিলে বাউল শিল্পী, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম তুহিন বলেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাউল সংস্কৃতি বাংলার হাজার বছরের ঐতিহ্য বহন করে এবং এই ঐতিহ্যকে সংরক্ষণ ও বিস্তারে সবাইকে এগিয়ে আসতে হবে।

‎বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক দেওয়ান শরিফ বলেন, বাউল সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের মাঝে বাউল সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং বাউল শিল্পীদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ‎অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে মা মাটি বাউল একাডেমী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

ফতুল্লা স্টেডিয়ামে জাতীয়তাবাদী বাউল দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬