ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

নানা বাড়িতে ঈদের আনন্দ রুপ নিলো বিষাদে ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় ঝরলো শিশুর প্রাণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর ঝিকরগাছা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ফারিয়া জান্নাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নানা বাড়ি ঈদের আনন্দ করতে এসে প্রাণ গেল শিশুটির। মুহূর্তে ঈদ আনন্দ রুপ নেয় বিষাদে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে ঝিকরগাছা থানা এলাকার বেনেয়ালী-ছুটিপুর সড়কের কামারপাড়া গ্রামের বটতলার ইসহাক মোড়লের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় রোকন হোসেন (৪২) নামের এক চালক যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ে বেনেয়ালী থেকে কামারপাড়ার দিকে যাচ্ছিলেন।

এসময় ফারিয়া জান্নাত মাথায় ছাতা নিয়ে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গাড়ির সামনের চাকায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারিয়া জান্নাত শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের লালটু ঢালী ও মাছুরা খাতুনের মেয়ে। ঈদের পরদিন (২২ মার্চ) সে তার নানা ইসহাক মোড়লের বাড়িতে বেড়াতে এসেছিল।

ঘটনার পর ইজিবাইক চালক রোকন হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

নানা বাড়িতে ঈদের আনন্দ রুপ নিলো বিষাদে ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় ঝরলো শিশুর প্রাণ

আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬