ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযান ওয়ারেন্ট ভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে গ্রেফতার হয়েছেন বিভিন্ন মামলার ৯ জন আসামি। এর মধ্যে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিরা রয়েছেন।

বুধবার (২৫ মার্চ ২০২৬) দিনব্যাপী টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে চৌকশ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান টিমে ছিলেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) সুকান্ত পাল, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, এএসআই (নিঃ) মানস বড়ুয়া ও এএসআই (নিঃ) কামরুল আরেফিনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৭ বছর ও ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি এবং ৮টি জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এসব পরোয়ানার বিপরীতে ৬ জনকে আটক করা হয়। পাশাপাশি নিয়মিত মামলায় আরও ২ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সবমিলিয়ে ১১টি পরোয়ানার বিপরীতে মোট ৯ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযান ওয়ারেন্ট ভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬