ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

সাংবাদিকতার মানোন্নয়নে টেকনাফ প্রেসক্লাবে প্রাণবন্ত মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি নুরুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সম্পাদক জসিম উদ্দিন টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শামসুল আলম শারেক।

সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মোঃ শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। গুজব ও অপতথ্যের ভিড়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তারা পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন টিপু বলেন, “সাংবাদিকতা কোনো পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সেবা। সমাজের অসংগতি তুলে ধরে সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের মূল কাজ।” তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে সততা ও পেশাদারিত্বের বিকল্প নেই।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সাংবাদিকতার মানোন্নয়নে টেকনাফ প্রেসক্লাবে প্রাণবন্ত মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬