ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

উখিয়া–টেকনাফের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে নিজেই রওনা দিলেন শাহ আজম সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল,টেকনাফ প্রতিনিধি : উখিয়া–টেকনাফ এলাকার মানুষের জরুরি চিকিৎসা সেবার কথা বিবেচনা করে যে অ্যাম্বুলেন্স সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে শাহ আজম সরকার নিজেই অ্যাম্বুলেন্সটি চালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উখিয়া–টেকনাফ অঞ্চলে জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সংকট একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছিল। এ প্রেক্ষাপটে মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়, যা এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

শাহ আজম সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিরাপদ যাত্রা ও সুস্থভাবে ফিরে আসার জন্য দোয়া কামনা করেছেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই অ্যাম্বুলেন্সটি চালু হলে উখিয়া–টেকনাফের অসহায় ও জরুরি রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পেতে সক্ষম হবেন এবং এতে করে অনেক মূল্যবান প্রাণ রক্ষা পাবে।

সবার কাছে শাহ আজম সরকারের সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

উখিয়া–টেকনাফের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে নিজেই রওনা দিলেন শাহ আজম সরকার

আপডেট সময় : ১০:৪৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬