ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফ উপজেলা বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারের টেকনাফে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে টেকনাফ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (২৬ মার্চ) সকালে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এসময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।”

বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ১০:৪৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬