ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১১ টার দিকে মারা যায় তারা। এর আগে এদিন সন্ধ্যা ৭ টার দিকে বেনাপোল-পোর্ট থানাধীন পুটখালী সড়কের উত্তর বারোপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিপন হোসেনের ছেলে আপন (১৬), এবং মিলন হোসেনের ছেলে তৌহিদ (১৯)। তারা দুজনই বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ ইউনিয়নের খলশী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তারা বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনেই মারা যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি আসরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬