ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

বালিয়াকান্দিতে ডিলারের কাছ থেকে তেল পাচ্ছেন না সাব-ডিলাররা, বাজারে ভোগান্তি চরমে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তেল সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াকান্দি বাজার মৃধা স্টোর থেকে দীর্ঘদিন ধরে তেল সংগ্রহ করে বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করে আসা সাব-ডিলাররা বর্তমানে তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আমতলা বাজারসহ বালিয়াকান্দি উপজেলার একাধিক বাজারের ব্যবসায়ীরা নিয়মিত তেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মৃধা স্টোরে যোগাযোগ করলে তাদের জানানো হয়—“তেল নেই”। তবে স্থানীয়দের দাবি, স্টোরের গোডাউনে সবসময়ই পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে।

এ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা বাধ্য হয়ে বালিয়াকান্দি বাজারে গিয়ে তেল সংগ্রহ করছেন। এতে বাজারে অস্বাভাবিক ভিড় তৈরি হচ্ছে এবং বাড়ছে জনদুর্ভোগ। অনেকেই আবার বিকল্প উৎস থেকে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।

এ পরিস্থিতিতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা যায় এবং কৃত্রিম সংকট দূর হয়।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন,“অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি।

সকল ডিলার / এজেন্টদের প্রাপ্ত তেল সঠিকভাবে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উদঘাটন করে তেলের সরবরাহ স্বাভাবিক করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে ডিলারের কাছ থেকে তেল পাচ্ছেন না সাব-ডিলাররা, বাজারে ভোগান্তি চরমে

আপডেট সময় : ১০:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬