ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : কাশীপুরের আমবাগান হতে পাকাপুল পর্যন্ত লেক পরিষ্কারের দাবীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের কাছে আবেদন করেছেন সাংবাদিক রাশেদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে প্রশাসকের কাছে এই আবেদন জমা দেন রাশেদ।

এসময় খুব শীঘ্রই লেক পরিষ্কারের আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, আবেদনটি যথাযথ গুরুত্ব দিয়ে অচিরেই লেক পরিষ্কারের ব্যবস্থা নেয়া হবে। লেক পরিষ্কারের পর এলাকাবাসীকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে।

লিখিত আবেদনে সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, শহরের জিমখানা হতে বাবুরাইল হয়ে কাশীপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন খাল খনন প্রকল্পে দৃষ্টিনন্দন লেক নির্মাণ করা হয়। তবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ না থাকায় বর্তমানে লেকের কাশীপুরের আমবাগান থেকে পাকাপুল পর্যন্ত অবস্থা অত্যন্ত নাজুক ও উদ্বেগজনক। খালটি বর্তমানে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় সম্পূর্ণরূপে ভরাট হয়ে গেছে, যার ফলে এটি এখন কার্যত মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং মশাবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এমতাবস্থায়, এলাকার সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার নিকট বিনীত অনুরোধ এই যে, অতি দ্রুত আমবাগান থেকে কাশীপুর পর্যন্ত খালটি পরিষ্কার করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে বলে আমরা আশাবাদী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ

আপডেট সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬