আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় জিআর ও সিআর ৭টি ওয়ারেন্ট বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়ে ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের অন্যান্য সদস্যরাও অংশ নেন।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শান্ত (২৬), পিতা: আশরাফ উদ্দিন, জালকুড়ি (পশ্চিম পাড়া/মধ্যপাড়া) এলাকার বাসিন্দা; হযরত আলী (২০), পিতা: জাকির মোল্লা, কদমতলী গ্যাস লাইন এলাকা; পারভেজ সরকার (৩৪), পিতা: মৃত মজিবুর রহমান সরকার, আটি গ্রাম; এবং শিরিন (৫৬), নয়া পাড়া (বাগানবাড়ী, ভান্ডারীপুল, দক্ষিণ কদমতলী) এলাকার বাসিন্দা। তাদের সবার থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থাকা ওয়ারেন্টের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
ওয়ারেন্ট বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- ৪২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















