ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

টেকনাফ মেরিন ড্রাইভে তিন খণ্ড মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের তিন খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় তিন খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

এদিকে, থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, “ঘটনাটি নিয়ে গভীর অনুসন্ধান চলছে। মরদেহটির পরিচয় শনাক্তে কঠোর অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

টেকনাফ মেরিন ড্রাইভে তিন খণ্ড মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬