ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক করেছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্তের জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম জানান, বৈঠকে বিজিবির পক্ষে তিনি এবং ভারতের ১৭২ বিএসএফ ব্যাটালিয়নের হরিদাসপুর কোম্পানি কমান্ডার নেতৃত্ব দেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সীমান্তের শূন্য রেখার কাছে এক বাংলাদেশির বাড়ির মেরামত। বিএসএফ অভিযোগ করেছে, সীমান্ত মেইন পিলার ১৮/৪৩ থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ডাক্তার বাড়ি’ এলাকায় আব্দুল হাসেম মোড়ল তার ঘরের টিনের চাল সরিয়ে টালি লাগাচ্ছেন এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বিজিবি জানান, এটি আব্দুল হাসেম মোড়লের পৈতৃক ভিটা এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। ক্ষতিগ্রস্ত টিন পরিবর্তনের জন্য শুধু মেরামত করা হচ্ছে। তবে বিএসএফের আপত্তি বিবেচনায় সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাড়ির মালিককে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হবে।

উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বৈঠকটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক সম্পন্ন

আপডেট সময় : ১১:৪৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬