ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

টেকনাফ মডেল থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার জেলার পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমান বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) টেকনাফ মডেল থানার বার্ষিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি সুসজ্জিত হাউজ গার্ড দল পুলিশ সুপারকে সালামী প্রদান করে। পরে তিনি থানার অবকাঠামো, অফিসার-ফোর্সের ব্যারাক, খাবার মেস, পুকুর, পানির সরবরাহ ব্যবস্থা এবং ঐতিহাসিক মাথিনের কূপসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এসময় সংশ্লিষ্ট সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হয়ে উন্নয়নমূলক বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যালোচনা করে সেগুলো নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে থানার কনফারেন্স রুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি ও অগ্রগতি নিয়ে বৈঠক করেন এবং বেশ কয়েকটি মামলার বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। শেষে তিনি পরিদর্শন নোটে স্বাক্ষর করেন।

পরিদর্শন শেষে থানার প্রধান ফটকের পাশে মাথিনের কূপ সংলগ্ন বাগানে একটি থাই সফেদা ও একটি জলপাই গাছ রোপণ করেন পুলিশ সুপার এবং উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে কক্সবাজার সদরের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাকিবুল হাসান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন, হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ হাফিজ আহমদসহ টেকনাফ থানা ও অধীনস্থ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

টেকনাফ মডেল থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময় : ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬