ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

যশোরে ভোর রাতে ঘরে ঢুকে জখম ও লুটপাটের সময় যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া ডালমিল তেঁতুলতলায় গত বুধবার ভোরে ঘরের ভেতর ঢুকে এক যুবককে জখম এবং স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলাম (২২) নামে এক দুর্বৃত্ত আটক হয়েছে। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ইসমাইল হোসেন নয়ন (৩৫) নামে এক যুবক চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকার জনৈক উত্তম কুমার সরকারের বাড়িতে ভাড়া থাকেন। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে একা থাকার সুযোগে শহিদুল ইসলাম নামে ওই দুর্বৃত্ত তার ঘরের ভেতর ঢোকে। এরপর তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থেকে ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ ৮ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট লুট করে নেয় শহিদুল ইসলাম। তখন ইসমাইল হোসেন নয়ন তাকে বাঁধা প্রদান করেন। এ সময় শহিদুল ইসলাম তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এরই মধ্যে ইসমাইল হোসেন নয়নের চিৎকারে আশেপাশের লোকজন এসে শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। আটক শহিদুল ইসলাম চাঁচড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

যশোরে ভোর রাতে ঘরে ঢুকে জখম ও লুটপাটের সময় যুবক আটক

আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬