ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

টেকনাফে ৪২ হাজার ইয়াবা নারীসহ ৩ পাচারকারী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার ভোর ৩টা ২৫ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির তেলের ট্যাংকির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে প্রায় ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তাররা হলেন—টেকনাফের উত্তর পাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।

ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা এসব বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।” তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া :

কক্সবাজার সীমান্তজুড়ে মাদকবিরোধী অভিযানে সাম্প্রতিক সময়ে জোরদার তৎপরতা দেখা যাচ্ছে। বিজিবির দাবি, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

টেকনাফে ৪২ হাজার ইয়াবা নারীসহ ৩ পাচারকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬