ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন মারামারি ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: অভয়নগরের ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ, বোমা হামলা ও দোকানপাট ভাঙচুরের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে শোন অ্যারেস্ট করা হয়েছে। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলমের আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন এ আদেশ দেন। শহিদুল ইসলাম মিলনের আইনজীবী এদিন তার জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলন তুঙ্গে থাকাকালে অভয়নগরের নওয়াপাড়া সড়কে ছাত্র-জনতা আন্দোলনে নামে। এদিন দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নওয়াপাড়া হাইওয়ের পাশে ফেরিঘাট এলাকায় জড়ো হয়। একপর্যায়ে তারা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, বোমা হামলা ও বাজারের বহু দোকানপাট ভাঙচুর করে।

এ ঘটনায় ওই বছরের ১০ ডিসেম্বর অভয়নগরের বুইকারা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জোবায়ের হোসেন বাদী হয়ে মারপিট, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সম্পৃক্ততার প্রমাণ পান। ফলে গত ৫ এপ্রিল তিনি কারাগারে অন্য মামলায় আটক শহিদুল ইসলাম মিলনকে এ মামলায় শোন অ্যারেস্টের আবেদন করেন। গতকাল এ আবেদনের শুনানি শেষে বিচারক শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন মারামারি ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

আপডেট সময় : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬