ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

যশোর উদীচীর বর্ষবরণ উদযাপন পা রাখছে ৫০বছরে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বর্ষবরণে ৫০বছরে পদার্পন করতে যাচ্ছে উদীচী যশোর সংসদ। ”প্রজ্ঞাময় আলোকে তিমিরবিনাশী প্রভাত হোক” এই শ্লোগানকে সামনে রেখে যশোর পৌর উদ্যানে দুই পর্বে অনুষ্ঠিত হবে এবারের বর্ষবরণ উৎসব। এই দুই পর্বের প্রথম প্রভাতী পর্ব ভোর ৬.৩১ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত ও দ্বিতীয় পর্বের বৈকালিক অনুষ্ঠান বিকোল ৩.০১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুই পর্বের শুরুতে প্রথম পর্বের অনুষ্ঠানে শ্রোতাদের স্পর্শকাতর হৃদয় এবং সঙ্গীতকে এক সুরে বাধঁতে আহির ভৈরব রাগের মধ্যে দিয়ে শুরু হবে বৈশাখের আহবান পর্ব।

রবি ঠাকুরের এসো হে বৈশাখ এসো এসো গানের পর থাকবে পাঁচ গীতিকবি রবীন্দ্র-নজরুল, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদের গান। এছাড়াও শিশুতোষ পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর, বাংলার হারানো দিনের গাণ, জীবনমুখী গান, প্রতিবাদী সংগীত, লোক সংগীত, আধুনিক গান ও লোকনৃত্য। বর্ষবরনে থাকছে পল্লী কবি জসিম উদ্দীন রচিত গল্প অবলম্বনে বেদের মেয়ের উপর নির্মিত নৃত্যনাট্য ও যাত্রাপালা শাহজাহান পরিবেশিত হবে।

উদীচীর বর্ষবরণ উৎসবে প্রতিবছর একজন উদীচীকর্মীকে ডাক্তার কাজী রবিউল হক নববর্ষ পদক প্রদান করা হবে। রোববার দুপুরে উদীচী যশোর সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী যশোর সংসদের বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ ১৪৩৩ এর সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদ ১৪৩৩ এর আহবায়ক এডভোকেট আমিনুর রহমান হিরু, যুগ্ম সদস্য সচিব আলমগীর কবির, বর্ষবরণ কার্ড তৈরি কমিটির আহবায়ক আসিফ আকবর নিপ্পন ও আপ্যায়ন কমিটির আহবায়ক রাজিব উদ্দিন খান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

যশোর উদীচীর বর্ষবরণ উদযাপন পা রাখছে ৫০বছরে

আপডেট সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬