ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক এক ব্যতিক্রমী আয়োজন করেছে কক্সবাজার জেলা পুলিশ। পুলিশ সম্পর্কে বিদ্যমান নেতিবাচক ধারণা প্রশমন এবং সামাজিক অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের কারণ, প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি বলেন, একটি সচেতন প্রজন্মই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।

মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়ে নানা বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো ব্যাখ্যা করেন, যা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক হয়।

এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা ও জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এমন কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ

আপডেট সময় : ০৭:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬