ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

টেকনাফে কৃষি কার্ড বিতরণ ঘিরে প্রস্তুতি, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠ পরিদর্শন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: আগামী ১৪ এপ্রিল কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমেদ টেকনাফ আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন।

মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তারা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, যাতায়াত সুবিধা এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত দিনে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে, কৃষি কার্ড বিতরণ কার্যক্রমকে ঘিরে টেকনাফের কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে এবং কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

টেকনাফে কৃষি কার্ড বিতরণ ঘিরে প্রস্তুতি, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠ পরিদর্শন

আপডেট সময় : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬