ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইলো বাংলাদেশ বাঙালীর হৃদয়ে আজ কবিগুরুর জন্মজয়ন্তী মহেশখালীতে অস্ত্রসহ ফজল কাদের বাহিনীর ৪ সদস্য আটক কক্সবাজারে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিপাকে একটি পরিবার, থানায় অভিযোগ টেকনাফে ১৩,৮০০ পিস ইয়াবাসহ হুমায়ুন রশিদ আটক রামগড়ে কৃষকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০ ছাগল ও উপকরন বিতরণ আইন কর্মকর্তাদের অন্য আদালতে প্রভাব বিস্তার না করার নির্দেশ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বেঙ্গল ফাইলস’

টেকনাফে ১৩,৮০০ পিস ইয়াবাসহ হুমায়ুন রশিদ আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে হুমায়ুন রশিদ (২১) নামে এক যুবককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি ও স্বীকারোক্তির ভিত্তিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার হুমায়ুন রশিদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার মৃত খাইরুল বশরের ছেলে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন।

গ্রেফতার আসামি ও উদ্ধার আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইলো বাংলাদেশ

টেকনাফে ১৩,৮০০ পিস ইয়াবাসহ হুমায়ুন রশিদ আটক

আপডেট সময় : ০১:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬