ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল

জাপানের মন্ত্রীর অভিযোগ: এক্সে প্রধানমন্ত্রীর নাম ভুলভাবে অনুবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া সামাজিকমাধ্যম ‘এক্সে’ প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) তিনি সাংবাদিকদের কাছে এ বিষয়ে কথা বলেন।

আকাজাওয়া জানান, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির কারণে তার পোস্টে প্রধানমন্ত্রীর নাম ভুলভাবে শেখ হাসিনা হিসেবে অনুবাদ হয়েছে। তিনি ২৮ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের ছবি সংযুক্ত করে জাপানি ভাষায় একটি পোস্ট দেন।

মন্ত্রীর মতে, এক্সের অনুবাদ ব্যবস্থায় ব্যক্তির নামের মতো গুরুত্বপূর্ণ তথ্যের সঠিকতা নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, এ ধরনের ভুল বিদেশে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এটি একটি গুরুতর বিষয়।

আকাজাওয়া আরও জানান, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। তিনি এক্স কর্তৃপক্ষকে অনুবাদ ব্যবস্থার ত্রুটি সংশোধনের আহ্বান জানান।

গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ে জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টটি পরীক্ষা করে দেখা গেছে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম সঠিকভাবে উল্লেখ রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

জাপানের মন্ত্রীর অভিযোগ: এক্সে প্রধানমন্ত্রীর নাম ভুলভাবে অনুবাদ

আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬