ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো কালি, দেয়ালে পোস্টার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, রবীন্দ্রনাথের প্রতিকৃতির সঙ্গে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর সফরের আগে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ইতিহাস ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। শিববাড়ী মোড়ের রেলস্টেশনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও স্থান পেয়েছিল।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই এবং এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো কালি, দেয়ালে পোস্টার

আপডেট সময় : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬