ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল ঢাকা মহানগরী উত্তরের নতুন আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন চুয়াডাঙ্গায় দেয়ালে স্লোগান লেখার অভিযোগে ছাত্রীদের লিখিত বক্তব্য গ্রহণ শেখ মুজিব রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি: ছাত্রদল নেতা আউয়াল

শরীয়তপুরে নবীনবরণ কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে এ ঘটনা ঘটে।

কিছু প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, কনসার্ট চলাকালে উপস্থিত কয়েকজন ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

কনসার্টে উপস্থিত দর্শকরা জানান, অনুষ্ঠান চলাকালে মঞ্চের সামনে থেকে এসব স্লোগান দেওয়া হয় এবং তারা নিজে স্লোগান শুনেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, ভিডিওটি তদন্ত করা হচ্ছে এবং এটি সাম্প্রতিক সময়ের কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

শরীয়তপুরে নবীনবরণ কনসার্টে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা’ স্লোগান

আপডেট সময় : ০৬:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬