ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার বেনাপোলে ২৩আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ টেকনাফের শিলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ২ হাজার ইয়াবা, চালক আটক নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন এসপি মিজানুর রহমানে’র বদলী আদেশ প্রত্যাহারের দাবি, আইনশৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোর সিজারে ইন্টার্ন, মাথা কেটে নবজাতকের মৃত! রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ

যশোরে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

​মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরে আল-আমিন ওরফে ‘পেরেক আলামিন’ (২৮) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার জনৈক বাবুর সেগুনবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ​

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। ​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আল-আমিনকে সেগুনবাগান এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের খালাতো ভাই হাসান ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। ​

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে সদরের ফাঁড়ি পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের পরিচয় এখনো স্পষ্ট নয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার

যশোরে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬