ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার বেনাপোলে ২৩আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ টেকনাফের শিলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ২ হাজার ইয়াবা, চালক আটক নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন এসপি মিজানুর রহমানে’র বদলী আদেশ প্রত্যাহারের দাবি, আইনশৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোর সিজারে ইন্টার্ন, মাথা কেটে নবজাতকের মৃত! রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ

টেকনাফের শিলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ২ হাজার ইয়াবা, চালক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. শাহ আলম (২৮)কে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটের দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি প্রাইভেটকার শিলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় চালকের স্টিয়ারিংয়ের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ছোট পোটলা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারসহ চালক শাহ আলমকে আটক করা হয়।

আটক শাহ আলম উখিয়া উপজেলার মরিচ্যা ঘুরায়ার দ্বীপ গ্রামের মো. সৈয়দের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন। প্রাইভেটকারটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার

টেকনাফের শিলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ২ হাজার ইয়াবা, চালক আটক

আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬