চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
চারুকলা ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ও আধুনিক নকশায় নির্মিত হচ্ছে পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদ।
দোয়া পরিচালনা করেন- ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ নুরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন- জিয়াউল হক স্বপন, হেদায়েত উল্লাহ ঢালী, আলহাজ্ব শাহাবুদ্দিন ভূঁইয়া, খায়রুল বাশার ঢালী, ওহিদ ঢালী, গোলাম মোস্তফা, মজিবুর রহমান কিরন, রফিকুল ইসলাম বাবু, ইনসান ঢালী, রুহুল আমিন প্রধান, আলমগীর প্রধান, বাবুল ভূঁইয়া, আল আমিন খাঁন, তারেক ঢালী, আমিন ঢালী, ইব্রাহীম প্রধান, সবুজ প্রধান, সোহেল দরজী, মোস্তফা, মোঃ সজীব প্রধান, ইবাদত হক দোয়া, তাফাজ্জল প্রধান, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন দরজী, বোরহান উদ্দিন প্রধান, মোবারক হোসেন প্রধান, তোফায়েল আহমেদ মাষ্টার, হাজী সেকান্দর দেওয়ান, শাহিন দরজী, তুহিন প্রধান, মুকুল দরজী, জাহাঙ্গীর আলম সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদের নির্মাণকাজ দ্রুত, সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার বিত্তবানদের মসজিদের নির্মাণকাজে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
মসজিদ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করতে
01877-260262(খায়রুল বাশার ঢালী), 01819-160784 (জিয়াউল হক স্বপন), 01973-733927 (মজিবুর রহমান কিরন) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















