ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান বালিয়াকান্দি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আতিক-সাধারণ সম্পাদক লিটন কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন পূর্ব নাউরী মধ্যপাড়া গাউসুল আজম জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন মতলব উত্তরে দক্ষিণ বোরচর মিনি খাশি কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ওটারচর ইমাম হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা-আমপারা ছবক প্রদান বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রবাসী ছেলে আইয়ুব আলী গাজী

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : প্রেস ক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে। সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট প্রদানের জন্য ক্লাবের সর্বস্তরের ভোটারের প্রতি আহ্বান জানিয়েছেন জেইউজে’র সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন সদস্যপদ প্রদানের পর আয়োজিত এ নির্বাচনে সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গঠিত সাবজেক্ট কমিটি প্রার্থীদের পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং প্রেসক্লাবের কার্যক্রমে তাদের অবদানসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে বিভিন্ন পদে প্রার্থী মনোনয়ন প্রদান করে।
সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক পদে তহীদ মনি এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সাইফুর রহমান সাইফকে মনোনয়ন দেওয়া হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু ও এস এম সোহেলকে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- প্রেস ক্লাব যশোর সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও পারস্পরিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রাতিষ্ঠানিক মর্যাদা ও ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থে কার্যকর ভূমিকা পালনের জন্য যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীরা পেশাগত মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা, জবাবদিহি ও সাংবাদিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

নেতৃদ্বয় বলেন, প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সাংবাদিকবান্ধব করতে এবং সদস্যদের পেশাগত ও কল্যাণমূলক স্বার্থে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের বিজয়ী করা প্রয়োজন। অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যেসব পদে সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন, তাদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, সকলের অংশগ্রহণে প্রেস ক্লাব যশোরের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে এবং নির্বাচিত নেতৃত্ব প্রেস ক্লাবের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে কাজ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

আপডেট সময় : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬