ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে এমপি মান্নানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের

যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: যশোর বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয় বিক্রয়ের কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মূল্য ও আমদানিকৃত মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়।

এসময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের আমদানি ও সরবরাহের বিক্রয় ও ক্রয়ের নির্ধারিত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস এর মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজারে ভারতীয় ইংলিশের মাছের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬