ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে এমপি মান্নানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের

কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। জামির হোসেন নামের একজন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানা গেছে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তা খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের “খ” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এঘনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬