ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে এমপি মান্নানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা মাধবপুরে মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের

যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: খুলনা পিরোজপুর,ও সাতক্ষীরা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। এ সময় চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার শংকরপুর চোপদারপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মো. দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর এলাকার আতিয়ার সরদারের ছেলে ফিরোজ সরদার (২১) এবং একই উপজেলার কেশা এলাকার রুহুল আমিন সরদারের ছেলে মো. শাহাদাত হোসেন ওরফে নাইস (২৩)।

পিবিআই জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে ইজিবাইক চালক শাকিল হোসেন ডেকোরেশনের মালামাল নিয়ে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান। চার খাম্বা মোড়ে হোটেলের সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকটি রেখে তিনি তৃতীয় তলায় কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে নিচে নেমে ইজিবাইকটি আর দেখতে পাননি।

খোঁজাখুঁজির পরও ইজিবাইকটির সন্ধান না পেয়ে শাকিল হোসেন কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। পরে ১১ আগস্ট কোতয়ালী মডেল থানায় মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করেন এসআই মো. মিলন মিয়া।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। ১৪ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দিদারুল ইসলামকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২৫ মিনিটে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে ফিরোজ সরদারকে গ্রেফতার করা হয়। পরে ফিরোজের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে পাটকেলঘাটার কেশা এলাকা থেকে শাহাদাত হোসেন ওরফে নাইসকে গ্রেফতার করে পিবিআই।

পিবিআইয়ের দাবি, শাহাদাত হোসেনের দেওয়া তথ্য ও দেখানো মতে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া বাজারে ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ বাদীর চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পিবিআই আরও জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার এবং চোরাই ইজিবাইক কেনাবেচার সিন্ডিকেটের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার

আপডেট সময় : ০৪:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬