ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী? বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে টেকনাফে গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ, ইয়াবা বহনে চাপ দেওয়ারও দাবি উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ রবিবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের ১ম ব্যাচে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, বীজ উৎপাদন, পরিচর্যা, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রচলিত কৃষি যখন চ্যালেঞ্জের মুখে, তখন মাশরুম চাষ হতে পারে একটি টেকসই বিকল্প। এটি জলবায়ু সহনশীল, কম জায়গায়, কম খরচে করা যায় এবং পুষ্টিগুণে ভরপুর।

তিনি বলেন, আমরা চাই না তরুণরা শুধু চাকরির পেছনে ছুটুক, তারা উদ্যোক্তা হোক। এই প্রশিক্ষণ থেকে যে জ্ঞান পাবে, তা দিয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করবে, পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেবে। Climate Resilient Campus Initiative-এর মূল লক্ষ্যই হলো তরুণদের জলবায়ু সহনশীল জীবিকার সাথে যুক্ত করা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাশরুম চাষ একটি লাভজনক কৃষি উদ্যোগ। শহর এলাকায় যাদের জমি কম, তারাও ঘরের এক কোণে বা বারান্দায় মাশরুম চাষ করে মাসে ভালো আয় করতে পারেন।

তিনি আরও বলেন, আমরা প্রথম ব্যাচে ৪৫ জনকে প্রশিক্ষণ দিচ্ছি। পর্যায়ক্রমে আরও ব্যাচ করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের বীজ, উপকরণ ও বাজার সংযোগে সহায়তা করা হবে, যাতে প্রশিক্ষণ শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থেকে বাস্তব আয়ের উৎসে পরিণত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬