ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সৌদি আরবে প্রবাসী সাংবাদিকদের নেতৃত্বে ফারুক আহমেদ চাঁনের ৩০ বছর টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী: ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা কোম্পানি কমান্ডার শ্রীকান্ত বিশ্বাস, মহিলা কোম্পানি প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শতাধিক ঔষধি, ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে

বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৮:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬