ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সৌদি আরবে প্রবাসী সাংবাদিকদের নেতৃত্বে ফারুক আহমেদ চাঁনের ৩০ বছর টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি ” ছন্দে ছন্দে জীবন গড়ার বার্তা “মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র বর্ণাঢ্য মোড়ক উন্মোচন যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৌরসভার মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রাখা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর থেকে সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)। এ সময় ছিদ্দিকের কাছ থেকে একটি সিম্ফনি বাটন ফোন এবং ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস মডেলের অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬