ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে নিয়োগ পাচ্ছেন মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া ৬৭ জন মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে উখিয়ায় কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার ওয়ান শুটার গান বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক নেতাদের স্মরণে দোয়া ও মিলাদ বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অবশেষে নিয়োগ পাচ্ছেন মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া ৬৭ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,মৌলভীবাজার : মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ থেকে বাদ পড়া ৬৭ জন প্রার্থী অবশেষে নিয়োগ পাচ্ছেন। ইতোমধ্যে দ্বিতীয় ধাপে এসব প্রার্থীর নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র ডাকযোগে সংশ্লিষ্ট প্রার্থীদের ঠিকানায় পাঠানো হবে।

জানা গেছে, এর আগে মৌলভীবাজার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৮৫ জন প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন। বিভিন্ন কাগজপত্রের জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে অনাগ্রহের কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে যায়।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে দ্বিতীয় ধাপে ৬৭ জন প্রার্থীর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দীর্ঘদিনের অপেক্ষার পর এসব প্রার্থীর নিয়োগ পাওয়ার পথ সুগম হয়েছে।

তবে কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে আগ্রহ না থাকায় বাকি প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলায় মোট ৩৫৭ জন প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে নিয়োগ পাচ্ছেন মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া ৬৭ জন

অবশেষে নিয়োগ পাচ্ছেন মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া ৬৭ জন

আপডেট সময় : ০৪:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬